ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

যশোরে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কম্বল বিতরণ

অনলাইন সংস্করণ
১ ফেব্রুয়ারি ২০২১, ৯:১৭ পূর্বাহ্ণ • ৬৮ বার পঠিত
যশোরে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কম্বল বিতরণ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাবর আলী সরদার বিশেষ বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের দুঃস্থ ও প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১ ফ্রেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের সহযোগিতায় ৫শ'৫০ জন প্রতিবন্ধির মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বাবর আলী সরদার প্রতিবন্ধি বিদ্যালয়ের আয়োজনে ও রঘুনাথনগর স্বর্ণালী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ যশোর সার্কেল সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ (হাসমী) মাদারীপুর রিজিয়ন,হাইওয়ে পুলিশ যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম,পরিচালনা পরিষদের সহ: সভাপতি রুস্তম আলী,কুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাসনা হেনা,স্বর্ণালী ফাউন্ডেশনের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,শার্শার কৃতি সন্তান দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান,মাহমুদুল হাসান হ্রদয়,সাংবাদিক এম আলমগীর হোসেন, জসিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন