ঢাকা ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এক যুগ ধরে হামলা-চাঁদাবাজির শিকার সাংবাদিক শুভ্র: প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না নিরাপত্তা নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

যশোরে ইয়াবাসহ দুইজন আটক

অনলাইন সংস্করণ
২০ নভেম্বর ২০২০, ১:২৩ অপরাহ্ণ ৩৮ বার পঠিত
যশোরে ইয়াবাসহ দুইজন আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর ৬৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শুক্রবার (২০ নভেম্বর) সকালের দিকে মণিরামপুর থানাধীন মুক্তারপুর গ্রামের বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মণিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের শাহ আলমের ছেলে বাবলুর রহমান (৩০) ও ঝিকরগাছা উপজেলার রাজাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মিঠু মিয়া (৩৫)। ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (এসআই) আব্দুল মালেক,(এসআই) আরিফুল ইসলাম ও (এএসআই) হাসান জাহিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মণিরামপুর থানাধীন মুক্তারপুর গ্রামের বাজারস্থ সাদিয়া স্টোরের পাশে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।পরে তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মণিরামপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন