ঢাকা ১১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ কুমিল্লায় গোমতীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫ সরকারি টাকায় বন্ধ বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর

কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ

অনলাইন সংস্করণ
১১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ ৬৩ বার পঠিত
কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাঙ্গরা

কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় এক ১০ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১ জুলাই বিকেলে উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একই গ্রামের বাসিন্দা ও জামায়াত নেতা মোঃ আজাহার মিয়াকে (৫৫) একমাত্র আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

অভিযুক্ত আজাহার মিয়া মেটংঘর গ্রামের বাসিন্দা ও স্থানীয় এক সাবেক মেম্বারের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি একজন বুদ্ধিপ্রতিবন্ধী। অভিযুক্ত আজাহার মিয়ার বসতবাড়ির পাশে একটি পোল্ট্রি মুরগির খামার রয়েছে।

গত ১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ওই ব্যক্তি শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে খামারের পাশে একটি টিনের ঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে তার মা-বাবাসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় জনতা ও স্বজনদের এগিয়ে আসতে দেখে অভিযুক্ত আজাহার মিয়া ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, অভিযুক্ত আজাহার মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতির সাথে জড়িত। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য বা দলীয় অবস্থান জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর শারীরিক পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল এ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন