ঢাকা ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

অনলাইন সংস্করণ
১২ জুলাই ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ ২৫৪ বার পঠিত
মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার মুরাদনগরে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাবির ইবনে ওমর (উদয়)। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জাবির ইবনে ওমরের পিতা মো. ওমর ফারুক মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা রওশন আরা বেগম ইউছুফ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষক পরিবারের সন্তান জাবির ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা গর্বিত।

জাবির ইবনে ওমর (উদয়) ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় কাজ করার স্বপ্ন দেখে। সে জানায়, “আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হতে চাই এবং অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা জাবিরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং তার এ অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে মত প্রকাশ করেছেন।

আরও পড়ুন