ঢাকা • ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন

যশোরের বেনাপোলে ট্রাকের ধাক্কায় সাংবাদিক নিহত

অনলাইন সংস্করণ
১৫ ফেব্রুয়ারি ২০২১, ৫:২৮ পূর্বাহ্ণ • ৬৭ বার পঠিত
যশোরের বেনাপোলে ট্রাকের ধাক্কায় সাংবাদিক নিহত
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোর বেনাপোল স্থলবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় সাংবাদিক লোকমান হোসেন (৩৫) নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারী) ভোর ৪টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জে তার মৃত্যু হয়। নিহত লোকমান হোসেন সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবী এন্টারপ্রাইজের স্টাফ ছিলেন। চাকুরীর পাশাপাশি তিনি সংবাদপত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হন। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি চেকপোস্ট কার্গো শাখার কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল বন্দর সড়কে পথচারীকে বাঁচাতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেলে মাথায় আঘাত পেয়ে ট্রাকের নিচে চলে যান।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা দেওয়া জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন