ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

অনলাইন সংস্করণ
১০ জুলাই ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ • ১৯৮ বার পঠিত
মুরাদনগরে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা
নিজস্ব প্রতিবেদক: সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবকন্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফ এর বিরুদ্ধে একহাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন বিএনপির নেতা কামাল উদ্দিন ভুইয়া। কামাল উদ্দিন ভুইয়া মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। গত বুধবার (২ জুলাই) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলী আদালতে তিনি মামলাটি করেন। আদালতুসংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের বিচারক মমিনুল হক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৮ আগস্ট তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আরজিতে বলা হয়, চলতি বছরের ২৭ জুন রাতে মুরাদনগরের ১১নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নস্থ বাহেরচর গ্রামে জৈনক ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষক ফজর আলীকে বিএনপি নেতা বলে মুরাদনগর লাইভ টিভি’তে প্রচার করেছে। কামাল উদ্দিন ভূঁইয়ার দাবি, প্রকাশিত সেই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ধর্ষক ফজর আলী ও তাহার পরিবার বিএনপির রাজনীতির সাথে কোন দিনই জড়িত ছিলেন না। মাহবুব আলম আরিফ এর বিরুদ্ধে মামলার ঘটনায় কুমিল্লার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন