ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত

অনলাইন সংস্করণ
৯ মার্চ ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ ৭৮ বার পঠিত
মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত
মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামে এলাকাবাসীর চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে রাখা সরকারি জায়গা দখলমুক্ত করে লাল নিশানা স্থাপন করে দিয়েছে প্রশাসন। সামবার (৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে সরকারি সার্ভেয়ার মো. শরিফুল ইসলাম ১ নং খাস খতিয়ানভুক্ত ৫২৬ দাগের ৮ শতক সরকারি জায়গা পরিমাপ করে লাল নিশানা স্থাপন করে দেন। জানা গেছে, এলাকাবাসী মিলে চলাচলের জন্য ওই জায়গার উপর দিয়ে মাটি ফেলে রাস্তা তৈরি করে চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৃত ইউসুফ আলীর ছেলে জাকির ও নজরুল গং রাস্তার দুই পাশে তাদের জায়গা ভরাট করে চলাচলের রাস্তা সহ দখল করে বেড়া দিয়ে দেয়। এতে এলাকাবাসীর চলাচলে বাধাগ্রস্ত হয়। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনের ধারস্থ হলে প্রশাসন সরকারি জায়গাটি দখলমুক্ত করেন। উপজেলা প্রশাসন জানান, সরকারি খাস জমি কোনোভাবেই দখল করে রাখার কোন সুযোগ নেই। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন