ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন সংস্করণ
৬ অক্টোবর ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ • ১১১ বার পঠিত
মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার(০৬), একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ(০৪)। তারা আপন খালাতো ভাই-বোন। এই ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, সামিয়া ও মাসুম বিল্লাহ বিকেলে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে থাকে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করতে থাকে। এসময় আশেপাশের পুকুর গুলোতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে ৬টা ৪৫ মিনিটে তাদের উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন