ঢাকা ৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৯ অক্টোবর ২০২২, ২:৪৩ পূর্বাহ্ণ ২৬ বার পঠিত
মুরাদনগরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী (৮) কে ধর্ষণের অভিযোগে নয়ন (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নয়ন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজ মাওলার ছেলে। শনিবার সন্ধ্যায় পুলিশ তাঁকে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে। ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী তার পাড়া লেখা শেষ করে শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে অভিযুক্ত নয়ন এর বাড়িতে বাচ্চাদের সাথে খেলা করতে ছিলো। এক পর্যায় নয়ন ওই শিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে ওই শিক্ষার্থীর পরিবারের লোকজন ধর্ষক নয়ন কে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা করে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনার পর থেকে নয়ন পলাতক ছিলো। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাঁকে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বরিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন