ঢাকা • ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নমেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২ মার্চ ২০২১, ৩:৪৪ অপরাহ্ণ • ৭৩ বার পঠিত
মুরাদনগরে টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নমেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মাদক মুক্ত সমাজ গড়তে এবং যুব সমাজকে ক্রিড়ামুখী করতে কুমিল্লার মুরাদনগরে টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ধামঘর ইউনিয়নের নহল উত্তরপাড়া একতা শান্তি সংঘ ক্লাবের উদ্যোগে নহল উত্তরপাড়া মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় নহল উত্তরপাড়া ব্যাডমিন্টন দলকে ২—০ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সুবিলারচর ব্যাডমিন্টন দল। ধামঘর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মো: সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি (তদন্ত) আব্দুন নুর, মুরাদনগর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম আরিফ, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো: শাহজাহান খাঁন বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মো: আলাউদ্দিন সরকার, মো: ফিরোজ মিয়া প্রমূখ । এছাড়া আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম তুহিন, সহ— সভাপতি মেজবাহ উদ্দিন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মুরাদনগর প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলামের পরিোলনায় খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মো: কাওছার মিয়া, শাকিল আহম্মেদ, মো: শামীম, মো: ইয়াছিন, মো: মাইন উদ্দিন, মো: আসিফ মো: ওমর, মো: আনোয়ার, মো: ইব্রাহীম প্রমূখ। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন