ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

মা সর্ব মূলে (কবিতা)

অনলাইন সংস্করণ
১৩ এপ্রিল ২০২৩, ১:৫৩ অপরাহ্ণ • ২৬০ বার পঠিত
মা সর্ব মূলে (কবিতা)

- মা সর্ব মূলে -

খন্দকার সিফরাত জাহান


তুমি কি জানো...? তুমি কে ??? কি তোমার পরিচয়..?? তুমি তো মা" যার পায়ে বেহেস্ত আর বুকে সন্তানের আশ্রয়। তুমি তো পরম করুনাময়ের দান।একদিন তুমিও ছিলে কোনো এক মায়ের সন্তান । মা ডেকে তুমিও ভরিয়েছ এক মায়ের প্রাণ, আমি মাগো তোমার সেই দিনের প্রতিদান।

তুমি কি জানো...? তুমি কে ??? কি তোমার ধর্ম..?? তুমি তো মা " সকলকে সন্তান রূপে, দেখাই তোমার কর্ম। যেদিন তুমি কন্যা থেকে মা জননী হলে, সেদিন মায়ের মর্ম বুঝে মায়ের রুপটি নিলে। একদিন তুমি না বুঝে ব্যাথা, মাকে করেছ হেলা। তুমি আজ মা আমি সন্তান, এখন তোমার বেলা।

তুমি কি জানো...? তুমি কে??? কি তোমার নাম..?? তুমি তো মা " তোমার হাতেই বেহেস্তের চাবি, এটাই তোমার দাম। আমি ও মেয়ে মা মায়ের জাতি" নাইবা হলাম ছেলে, তাই বলে কি নিষিদ্ধ বেহেস্ত দোজখে দিবে ফেলে?? মায়ের কাছে সন্তান আগে " ছেলে হোক বা মেয়ে।

উভয়েরই জাগা হয় মায়ের বেহেস্তে।

তুমি কি জানো...? তুমি কে??? কি তোমার বর্ণ..?? তুমি তো মা " জগতের যতো বাধা বিপত্তি সকল করো চূর্ণ। খারাপ সময়েও থাকো পাশে তুমি ছাড়োনা কভু হাল।তোমার মধ্যে নেই ভেদাভেদ তুমি কু-সন্তানেরও ঢাল, সবার বিপদে জাগ্রত থাকে" মাগো " তোমার কর্ণ। শুনেছি মায়ের কাছে সন্তান সব খাদবিহীন স্বর্ণ।

আরও পড়ুন