ঢাকা ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলার দৌলতখানে অবহিতকরণ সভা

অনলাইন সংস্করণ
২০ সেপ্টেম্বর ২০২০, ১২:১৫ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলার দৌলতখানে অবহিতকরণ সভা
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলার দৌলতখানে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দৌলতখান হাসপাতাল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনূন নাহার রেনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, ইউপি চেয়াম্যান জিএস ভুট্টু তালুকদার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা অচিন্ত কুমার ঘোষ, দৌলতখান হাসপাতালের চিকিৎসক ডাঃ সোহেল, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার খালেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম সহ আরও অনেকে। সভায় জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দৌলতখান উপজেলা ২১৭ টি ক্যাম্পের মাধ্যমে ২৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ৩ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২৫ হাজার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সাবেক দৌলতখান হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই আব্দুল সালামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পিয়াস কান্তি সাহা, মেডিকেল অফিসার ডাঃ উত্তম বড়–য়া, ডাঃ হাসান মাসুদ, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (ভারপ্রাপ্ত) শমীর হোসেন প্রমূখ।

আরও পড়ুন