ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

ভারতে একদিনেই ৯ লাখ পরীক্ষা, শনাক্ত ৭০ হাজার

অনলাইন সংস্করণ
২০ আগস্ট ২০২০, ৭:৩১ পূর্বাহ্ণ ৫৮ বার পঠিত
ভারতে একদিনেই ৯ লাখ পরীক্ষা, শনাক্ত ৭০ হাজার
অনলাইন ডেস্কঃ ঊর্ধ্বমুখী নমুনা পরীক্ষায় ভারতে আশঙ্কজনকহারে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গত একদিনে দেশটিতে ৯ লাখের বেশি পরীক্ষায় প্রায় ৭০ হাজার রোগী শনাক্ত হয়েছে। সুস্থতার সংখ্যা বেড়ে ২১ লাখ ছুঁই ছুঁই। প্রাণহানি বেড়ে ৫৪ হাজার হতে চলেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৬৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৮ লাখ ৩৬ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই চার রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ)। অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৯৭৭ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৬৬ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ১৮ হাজারের অধিক। দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। আর প্রাণহানিতে চতুর্থ। এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৩ জন মানুষের। আক্রান্ত ও প্রাণহানিতে রাজধানী দিল্লিকে টপকানো তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে সাড়ে ৩ লাখ ছাড়িয়ে গেছে। তিনে থাকা অন্ধ্রপ্রদেশে করোনার শিকার ৩ লাখের বেশি। তবে, প্রাণহানি কিছুটা কম এখানে। যার সংখ্যা ৩ হাজারের বেশি মানুষের। দিল্লিতে করোনার থাবায় প্রাণ গেছে ৪ হাজার ২৭০ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৫৬ হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট। সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৫৮ হাজার রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২০ লাখ ৯৬ হাজার ৬৬৪ জনে দাঁড়িয়েছে। যা ভারত সরকারকে স্বস্তি দিচ্ছে। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৮৬ হাজারের বেশি।

আরও পড়ুন