ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে জুতাপেটা

অনলাইন সংস্করণ
৬ সেপ্টেম্বর ২০২০, ৫:৩২ অপরাহ্ণ ৫৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে জুতাপেটা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে তার মাকে জুতাপেটা করেছে ইমন (৩৫) নামে এক বখাটে। শনিবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিকেলে অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। তিনি দক্ষিণ পৈরতলা এলাকার দুলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের সরকারপাড়া এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো ইমন। ওই ছাত্রীর মা-বাবা প্রতিবাদ করলে তাদের হুমকি দেয় ইমন। বিষয়টি স্থানীয় পৌর কাউন্সিলরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বাধ্য হয়ে ওই ছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা বদল করেন। এতেও রক্ষা হয়নি। শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর মা তাদের পুরাতন বাসা এলাকার একটি দোকান থেকে মালামাল আনতে গেলে বখাটে ইমন ওই স্কুলছাত্রীর মাকে প্রকাশ্যে জুতাপেটা করেন। এ ঘটনার পর স্থানীয় একটি স-মিল থেকে ইমনকে আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, বখাটে ইমনকে আটকের পর তার বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন