ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কুঁড়িয়ে পাওয়া শিশুটি এখন মায়ের কোল

অনলাইন সংস্করণ
৩ ডিসেম্বর ২০২০, ১:৪২ অপরাহ্ণ • ৬৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কুঁড়িয়ে পাওয়া শিশুটি এখন মায়ের কোল
ডেস্ক রিপোর্টঃ
বৃহস্পতিবার বিকেলে পাঁচ লাখ টাকার বন্ডে শিশুটিকে দত্তক নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামের নিঃসন্তান এক শিক্ষক দম্পতি। ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদ পারভেজের নির্দেশে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন ওই দম্পতির কাছে শিশুটিকে তুলে দেন। এর আগে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের একটি সড়কের পাশ থেকে স্থানীয় কৃষক জহিরুল ইসলাম ও তার স্ত্রী পারভীন আক্তার শিশুটিকে উদ্ধার করেন। আনুমানিক পাঁচ মাস বয়সী শিশুটিকে সেখানে একটি কলাগাছের ঝোঁপে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ফেলে যায় কে বা কারা। পরে রাতে সদর মডেল থানার পুলিশ শিশুটিকে জহিরুল ইসলামের বাড়ি থেকে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, আদালতের নির্দেশে শিশুটিকে দত্তক বাবা-মায়ের কাছে তুলে দেয়া হয়েছে। প্রকৃত বাবা-মাকে পাওয়া গেলে শিশুটি ফেরত দেয়ার শর্ত দেয়া হয়েছে দম্পতিকে।

আরও পড়ুন