ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ; ২ যুবক নিহত

অনলাইন সংস্করণ
৩০ সেপ্টেম্বর ২০২০, ৫:২০ পূর্বাহ্ণ • ৫৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ; ২ যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে দু'পক্ষের সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ১০ জন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরের লামাবায়েক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন- উপজেলার লালপুর ইউনিয়নের লামাবায়েক গ্রামের মিলন মিয়ার ছেলে ইশান (২২) ও সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন (২৪)। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় দোকানে আড্ডা দেয়ার সময় লামাবায়েক গ্রামের বাদশা মিয়ার বাড়ির আহমদ আলীর ছেলে আলী আজম ও বাচ্চু মিয়ার বাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় আলী আজম দুলালকে থাপ্পড় দেয়। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় মিলন মিয়ার ছেলে ইশান ঘটনাস্থলেই নিহত হন। একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মনিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন