ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণাবর্তের সম্ভাবনা, শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

অনলাইন সংস্করণ
১৯ অক্টোবর ২০২০, ১:৫৬ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণাবর্তের সম্ভাবনা, শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
অনলাইন ডেস্কঃ চলতি বছরে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আবহাওয়া দ'প্ত রের পূর্বাভাসে অন্ততপক্ষে এমনটাই দাবি করা হচ্ছে। অক্টোবর মাসের মাঝামাঝি সময় উপস্থিত হলেও, নিম্নচাপের দরুন এখনো সক্রিয় হয়নি বর্ষা-বিদায় রেখা। ভাদ্র পেরিয়ে আশ্বিন মাসে প্রবেশ করলেও যেন অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল ভারতবাসী। তবে আশার কথা, অক্টোবরের শেষের দিক থেকেই নাকি শীতের আমেজ আসবে ব'ঙ্গে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অক্টোবর নভেম্বর মাস জুড়ে ব'ঙ্গো'পসাগরে প্রবল ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। আইএমডি’‌র প্রধান এম মহাপাত্র জানালেন, ঘূর্ণাবর্তের পাশাপাশি ঘূর্ণি ঝড়েরও সম্ভাবনা আছে। যার প্রভাব থাকবে সারা শীতকাল জুড়ে। যার ফলে, চলতি বছরের শীতে প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। উল্লেখ্য, আবহাওয়া দ'প্ত রের তরফ থেকে আগে জানানো হয়েছে নিম্নচাপের দরুন অদূর ভবি'ষ্যতে আরও বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন 'হতে পারে ভারত। দিল্লির আবহাওয়া দ'প্ত রের ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানালেন, ভারতের লা-নিনা আছড়ে পড়তে চলেছে। এর প্রভাব পড়বে শীতের উপরেও। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের জলের তাপমাত্রা কমছে বলেই জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মধ্য ও পূর্বে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তাপমাত্রা কম থাকবে বলেই জানা গেছে। পরের বছরের শুরুর দিক পর্যন্ত এই একই তাপমাত্রা বজায় থাকবে। মৌসম বিভাগ সূত্রে খবর, উত্তর কর্নাটক ও মহারাষ্ট্রের সীমা'ন্তবর্তী এলাকায় সৃষ্ট একটি নিম্নচাপ ক্রমশই পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি আরব সাগরে প্রবেশ করলে তা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপের প্রভাব কাটলেই ভারত বর্ষ থেকে বিদায় নেবে বর্ষা, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন