ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কিশোরীকে ছুরিকাঘাত

অনলাইন সংস্করণ
১১ আগস্ট ২০২০, ৪:৫৫ অপরাহ্ণ ১৮ বার পঠিত
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কিশোরীকে ছুরিকাঘাত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরগঞ্জের করিমগঞ্জে মিতু আক্তার (১৬) নামে এক কিশোরীকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেছে নভেল নামের এক বখাটে। আজ মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলার নিয়ামতপুর বাজারের কাছে এ ঘটনা ঘটে। রাত আটটার দিকে পুলিশ নভেলকে আটক করে। মিতুকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিতুর বাবার বরাত দিয়ে করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, নিকলী উপজেলার শিংপুর গ্রামের নভেল নিয়ামতপুরে বোনের বাড়িতে প্রায়ই বেড়াতে আসে। এখানে এসে মিতুকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। বিষয়টি মিতু পরিবারকে জানিয়েছিল। আজ মিতু প্রাইভেট পড়তে যাচ্ছিল। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নভেল আরও দুজনকে সঙ্গে নিয়ে মিতুর পথ আটকায়। আবারও প্রেমের প্রস্তাব দিলে মিতু রাজি হয়নি। একপর্যায়ে মিতুর বুকে, পেটে ও পিঠে অন্তত আটবার ছুরিকাঘাত করে নভেল পালিয়া যায়। মিতুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তার পরিবারে খবর দেন। মিতু তখনই পরিবারকে জানায়, নভেল এ ঘটনা ঘটিয়েছে। মিতুকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মমিনুল জানান, এ ঘটনায় বিকেলের দিকে নভেলের এক সহযোগীকে আটক করা হয়। আর রাত আটটার দিকে নিয়ামতপুর গ্রাম থেকে নভেলকে আটক করা হয়।

আরও পড়ুন