ঢাকা ১০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫ সরকারি টাকায় বন্ধ বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬

প্রধানমন্ত্রীকে 'এসডিজি অগ্রগতি পুরস্কার প্রধান করায় কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল

অনলাইন সংস্করণ
২৪ সেপ্টেম্বর ২০২১, ৫:২৪ পূর্বাহ্ণ ৩৩ বার পঠিত
প্রধানমন্ত্রীকে 'এসডিজি অগ্রগতি পুরস্কার প্রধান করায় কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান এবং ‘মুকুট মণি’ হিসেবে আখ্যায়িত করায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, "শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। অগ্রসরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে 'এসডিজি অগ্রগতি পুরস্কার' প্রদান করেছে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক। এটি আমাদের দেশের জন্য, দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য গর্বের বিষয়।" কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ম. রকিবুল ইসলাম রকি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগর সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসাইন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কজী নজরুল ইসলাম হলের সহ-সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন