ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন

অনলাইন সংস্করণ
১ সেপ্টেম্বর ২০২০, ১০:২০ পূর্বাহ্ণ ৫২ বার পঠিত
প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন
অনলাইন ডেস্কঃ গান, স্যালুট-শোকে, শ্রদ্ধায় বিদায় জানানো হয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় দিল্লির লোধি শ্মশানঘাটে সম্পন্ন হয় তার শেষকৃত্য। প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বাসভবন রাজাজি মার্গে শুরু হয় ভারত রত্ন প্রণব মুখার্জির শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। করোনা আক্রান্ত হওয়ায় মরদেহের বদলে তার ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সব আনুষ্ঠানিকতা হয়। এরপর সাড়ে ১০টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বর্ষীয়ান এই রাজনীতিবিদকে আরো শ্রদ্ধা জানান, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোক সভার স্পিকার ওম বিরলা, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধানেরা, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সকাল ১১টা থেকে শেষ বিদায় জানাতে ঢল নামে জনসাধারণের। প্রণব মুখার্জির মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক চলছে ভারতে। অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে বুধবার একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশও। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে তার জীবনাবসান হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৪ বছর। গত ১০ আগস্ট মস্তিস্কে অস্ত্রোপচারের পর ২১ দিন কোমায় ছিলেন এই কংগ্রেস নেতা। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন