ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

পুলিশ পরিচয়ে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার

অনলাইন সংস্করণ
২৪ অক্টোবর ২০২২, ১০:১৬ পূর্বাহ্ণ ৫১ বার পঠিত
পুলিশ পরিচয়ে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
পুলিশ পরিচয়ে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার গ্রেফতার রাকিব শেখ ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশ পরিচয়ে অপহরণের পর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ভুয়া পুলিশ আলী হোসেন ওরফে রাকিব শেখকে (২৭) গ্রেফতার করা হয়েছে। রাকিব শেখ উপজেলার নওয়াপাড়া এলাকার মো. ছলিমুদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২৩ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকা থেকে অভিযুক্ত রাকিব শেখকে গ্রেফতার করে পুলিশ। এর কয়েকদিন আগে ওই কিশোরীকে অপহরণ করা হয়। ফরিদপুরের সহকারী পুলিশ (মধুখালী-বোয়ালমারী সার্কেল) সুমন কর জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাকিব শেখ পুলিশের ভুয়া একটি আইডি কার্ড তৈরি করে তা দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে। পরে মধুখালী গোল্ডেন জুট মিলের সামনে একটি ভাড়া বাড়িতে রেখে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীকালে অভিযান চালিয়ে রাকিব শেখকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ২০১৭ সালের একটি গণধর্ষণের মামলাও রয়েছে।  

আরও পড়ুন