ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

দেশে করোনায় মারা গেছেন আরও ৩৩ জন, শনাক্ত ২১৭৪ জন

অনলাইন সংস্করণ
৩১ আগস্ট ২০২০, ১০:২৪ পূর্বাহ্ণ ২৮ বার পঠিত
দেশে করোনায় মারা গেছেন আরও ৩৩ জন, শনাক্ত ২১৭৪ জন
ডেস্ক রিপোর্টঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মারা গেলেন চার হাজার ২৮১ জন। একইসময়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৮০ জন। মোট সুস্থ হলেন দুই লাখ চার হাজার ৮৮৭ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাতে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৭৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন তিন লাখ ১২ হাজার ৯৯৬ জন। সোমবার ( ৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে বর্তমানে ৯২টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৫৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.৪৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫.৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭ শতাংশ। মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৯ জন পুরুষ আর নারী চার জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ তিন হাজার ৩৬৪ জন আর নারী ৯১৭ জন। শতাংশের হিসেবে পুরুষ ৭৮.৫৮ শতাংশ এবং নারী ২১.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন আর বাড়িতে মারা গেছেন একজন।

আরও পড়ুন