ঢাকা ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

দাউদকান্দিতে দেড় কোটি টাকা সহ আটক ৩

অনলাইন সংস্করণ
৮ অক্টোবর ২০২০, ৩:০৯ অপরাহ্ণ ৪০ বার পঠিত
দাউদকান্দিতে দেড় কোটি টাকা সহ আটক ৩
দাউদকান্দি প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রেইভেটকার থেকে এক কোটি ৬০ লাখ টাকাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে দাউদকান্দি মডেল থানার পুলিশের একটি টহলদল দাউদকান্দি বলদাখাল থেকে চাঁদপুর সড়কে গোয়ালমারী এলাকায় তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- অমল কমকার, অন্তুল কমকার ও সুকদেব কমকার। তারা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার বিকেল মামলা দায়ের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোয়ালমারী এলাকায় কর্তব্যরত টহলদল প্রাইভেটকারটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এবং প্রাইভেটকারটিকে আটকাতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি দেখে পাইভেটকার আরোহীরা ভরকে যায়। পুলিশ তাদের ব্যাগে কি রয়েছে জিজ্ঞেস করলে তারা বলে স্বর্ণ বিক্রির টাকা রয়েছে। কর্তপক্ষের নির্দেশে টহল দলটি গাড়িসহ থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে এক কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, টাকাগুলো কার, কোথায় থেকে এসেছে, মানিলন্ডারিং-এর সাথে জরিত আছে কিনা এ ব্যাপারে আমরা তদন্ত চালাচ্ছি।

আরও পড়ুন