ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন কুয়াশার কবলে ৮ গাড়ি

অনলাইন সংস্করণ
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ • ৭৩ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন কুয়াশার কবলে ৮ গাড়ি
  • ডেস্ক রিপোর্ট:
ঘন কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩ কিলোমিটারের মাথায় আট গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তবে কারও নিহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটির সঙ্গে অপরটির ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র‍্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার বলেন, সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে। যানজট নেই তবে ধীরগতি আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন