ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন"

ডিএমপির সব চেকপোস্ট ও ট্রাফিক পয়েন্টে বডি ক্যামেরা

অনলাইন সংস্করণ
২৪ আগস্ট ২০২০, ২:২৭ অপরাহ্ণ • ২৫৮ বার পঠিত
ডিএমপির সব চেকপোস্ট ও ট্রাফিক পয়েন্টে বডি ক্যামেরা
অনলাইন ডেস্কঃ নানা অভিযোগের নির্ভুল তদন্ত করত ও নজরদারি করতে ঢাকা মেট্রোপলিটনের সব ট্রাফিক পয়েন্ট ও চেকপোস্টে চালু করা হয়েছে বডি ক্যামেরা। ট্রাফিক পয়েন্ট বা চেকপোস্টে পুলিশ সদস্যের শরীরে থাকছে এই ক্যামেরা। যাতে ধারণ করা হচ্ছে সেখানকার সার্বিক পরিস্থিতির ভিডিওচিত্র। নানা ঝামেলার অভিযোগের নির্ভুল তদন্তের জন্যই এ ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। আপাতত কয়েকটি পয়েন্ট বা চেকপোস্টে এ ক্যামেরা চালু হয়েছে। ধীরে ধীরে ডিএমপির সব চেকপোস্টেই এ ব্যবস্থা কার্যকর করা হবে। রাজধানীর নতুন বাজার প্রগতি সরণির ট্রাফিক মোড়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যের শরীরে অন বডি ক্যামেরায় ধারণ হচ্ছে আশপাশের সবকিছুর দৃশ্য। যেসব চেকপোস্ট ও ট্রাফিক পয়েন্টে এরইমধ্যে বডি ক্যামেরা চালু করা হয়েছে তার সুফলও পাচ্ছেন তারা। গুলশান জোনে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট দীপ হাসান জানান, এই বডি অন ক্যামেরাতে সবকিছু ধারণ করা থাকে। ফলে পরবর্তীতে কেউ কিছু অস্বীকার করতে পারবে না। ডিএমপি এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। তবে, সবগুলো চেকপোস্ট বা ট্রাফিক পয়েন্টেই বডি ক্যামেরা চান দায়িত্বরত পুলিশ সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, রাজধানীর সব ট্রাফিক পয়েন্ট ও চেকপোস্টেই অন বডি ক্যামেরা দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, দায়িত্বরত সকল পুলিশ সদস্যদেরই বডি অন ক্যামেরা থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাফিক সিগন্যাল বা চেকপোস্টে বডি ক্যামেরা চালু করা গেলে অনেক মিথ্যা অভিযোগ থেকেও রক্ষা পাবে পুলিশ। পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্ত করাও সহজ হবে।

আরও পড়ুন