ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

চূড়ান্ত পরীক্ষার দাবিতে কুবি প্রশাসনিক ভবনে তালা

অনলাইন সংস্করণ
২ ডিসেম্বর ২০২০, ৩:১০ অপরাহ্ণ • ৫৯ বার পঠিত
চূড়ান্ত পরীক্ষার দাবিতে কুবি প্রশাসনিক ভবনে তালা

রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ

বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের(কুবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে চূড়ান্ত পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ২০১৫-২০১৬ বর্ষের শিক্ষার্থীরা। করোনা ভাইরাসের কারনে প্রায় ৯ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে তাদের চূড়ান্ত পরীক্ষা হতেও দেরি হচ্ছে।

এসময়  বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, বাংলাদেশে হাটবাজার থেকে শুরু করে সবকিছু খোলা এমনকি নিয়োগ পরীক্ষাও হচ্ছে তাহলে আমাদের স্নাতকের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে কেন গড়িমসি।

আন্দোলন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কথা বলেন।  তিনি আরও  বলেন,  আজকে বিভাগীয় প্রধানদের সাথে  মিটিং করে আমরা শীঘ্রই পরীক্ষার রুটিন জানিয়ে দিব।

মুঠোফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘ইউজিসির সাথে ভর্তি পরীক্ষা নিয়ে মিটিং হয়েছিল। মিটিং এ স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আমরা পরীক্ষা নেয়ার ব্যাপারে আমাদের পরীক্ষা কমিটিকে বলে দিয়েছি। খুব শিগগিরই পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন