ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় করোনা শনাক্ত ৫০, মৃত্যু ২ জন

অনলাইন সংস্করণ
২০ আগস্ট ২০২০, ১:৩৬ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় করোনা শনাক্ত ৫০, মৃত্যু ২ জন
ডেস্ক রিপোর্টঃ গতকাল ২০ আগষ্ট কুমিল্লা জেলায় নতুন করে আরও ৫০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫১ জনে। আজকের রিপোর্টে সিটি করপোরেশনের ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৬১ জনে দাঁড়ালো। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২৪ জন, নাঙ্গলকোটে ১ জন, চৌদ্দগ্রামে ১ জন, বুড়িচংয়ে ৪ জন, চান্দিনায় ৭ জন, দাউদকান্দিতে ১ জন, বরুড়ায় ৫ জন ও সদর দক্ষিণে ৭ জন। আজকের রিপোর্টে ৫১ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ২২ জন, দাউদকান্দির ২৪ জন ও মনোহরগঞ্জের ৫ জন। গতকাল ২০ আগস্ট বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৯ হাজার ৯৪৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৯ হাজার ৩৬ জনের। এর মধ্যে ৬ হাজার ৪৫১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৬১ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৯১২ জন।

আরও পড়ুন