ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

গত ২৪ ঘন্টায় ৪৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৯৫

অনলাইন সংস্করণ
৩০ জুলাই ২০২০, ৯:৫৫ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
গত ২৪ ঘন্টায় ৪৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৯৫

ডেস্ক রিপোর্টঃ

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আবারো ৪৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ০৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ২ হাজার ৬৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত  হয়েছে। এনিয়ে দেশে মোট ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ২ হাজার ৬৬৮ জন। এ নিয়ে সর্বোমোট ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন সুস্থ হয়েছেন।

গত মার্চ মাসের ৮ তারিখ বাংলাদেশে সর্বোপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার কথা জানানো হয় এবং সর্বোপ্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তির মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। তারপর গত ১৪ এপ্রিল বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। তারপর থেকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে দেশে মোট ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন থেকে উৎপত্তি হয় প্রাণঘাতী এই করোনাভাইরাসের। বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশের প্রত্তেকটি অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পরে।

গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের সংকটকে মহামারি ঘোষণা করেন।

আরও পড়ুন