ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২০, ৮:১০ পূর্বাহ্ণ ২১ বার পঠিত
কুড়িগ্রামে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান ও তার শ্যালিকা নাজমা আক্তার মটরসাইকেল যোগে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিলো। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার হাজির মোড় আব্দুল মজিদের ছেলে এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নূরল ইসলামের মেয়ে। ঘটনার পর প্রায় দুই ঘন্টা কুড়িগ্রাম ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ এসে অবরোধ তুলে নেয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক এবং চালকের খোঁজ পাওয়া যায়নি। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন