ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

অনলাইন সংস্করণ
১৫ নভেম্বর ২০২২, ২:৩৫ অপরাহ্ণ ৩২ বার পঠিত
কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় লড়ির ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে মহাসড়কের ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইভা আক্তার (২০) ময়নামতি আকবরপুর গ্রামের মোঃ রবিউলের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী রবিউলও আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ময়নামতি জিহান রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেলে করে ফিরছিলেন স্বামী রবিউল ও স্ত্রী ইভা। এসময় দ্রুতগতির অজ্ঞাত একটি লড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইভার মৃত্যু হয়। আহত হন স্বামী রবিউল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। নিহতের স্বজনরা থানায় এসেছে। তাদেরকে চাপা দেওয়া লড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন