ঢাকা ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

কুমিল্লায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ২

অনলাইন সংস্করণ
৩ অক্টোবর ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ ৩৮ বার পঠিত
কুমিল্লায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় স্টার লাইন পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ যাত্রী। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

আরও পড়ুন