ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক এক

অনলাইন সংস্করণ
১ ডিসেম্বর ২০২০, ১২:১৩ অপরাহ্ণ • ৭২ বার পঠিত
কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক এক
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশী পিস্তল, একটি ম্যগাজিন, তিন রাউন্ড গুলিসহ মোছা আহম্মেদ প্রকাশ্যে মুন্না নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন নন্দনপুর বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ ১১-৫২৫৮) থামিয়ে তল্লাসী চালায়। প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশী পিস্তল, একটি ম্যগাজিন, তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় কুমিল্লা জেলার কোতয়ালি থানধীন ভূবনগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোছা আহম্মেদ প্রকাশে মুন্না (২৯)’কে আটক করে। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানান, দীর্ঘদিন যাবৎ প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ী মুন্নার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান র‌্যাব। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন