ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

কুমিল্লায় এখনো গ্রেফতার হয়নি ঘাতক কাউন্সিলর আলমগীর, উল্টো নিহতের পরিবারকে হুমকি

অনলাইন সংস্করণ
১৪ জুলাই ২০২০, ১:৩২ অপরাহ্ণ ৩৩ বার পঠিত
কুমিল্লায় এখনো গ্রেফতার হয়নি ঘাতক কাউন্সিলর আলমগীর, উল্টো নিহতের পরিবারকে হুমকি

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা প্রকাশ্যে কাউন্সিলর আলমগীর ও তার ভাইদের হামলায় নিহত ব্যবসায়ী আক্তার হোসেন হত্যাকান্ডে জড়িত ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনসহ ৭ আসামি ৪ দিনেও গ্রেফতার হয়নি। এ নিয়ে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।

গত জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে নিহত আক্তার হোসেনকে টেনে হেঁচড়ে বের করে হামলা চালিয়ে হত্যা করে কাউন্সিলর আলমগীর হোসেন ও তার ভাইয়েরা। এরপর অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে আটক করে।

শনিবার আক্তার হোসেনের স্ত্রী রেখা বেগম কুমিল্লা সদর দক্ষিণ থানায় কাউন্সিলর আলমগীরসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আক্তার হোসেনের ভাই মোঃ শাহ জালাল আলাল জানান, আমার ভাইকে হত্যার পর কাউন্সিলর আলমগীর আত্মগোপনে থেকে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে । তার সব রকমের ক্ষমতা আছে। এই হত্যা মামলা তার কিছুই করতে পারবে না। টাকা পয়সা দিয়ে সমস্যার সমাধান করে ফেলবে। সুযোগ পেলে আবারও দেখিয়ে ছাড়বে বলে হুমকি দিয়ে আসছে। পুলিশ তার তিন ভাইকে গ্রেফতার করেছে। আলমগীরসহ অন্যান্য আসামিদের দ্রত গ্রেফতারের দাবি করছি।

সে এলাকার ভূমিদস্যু, ত্রাসের রাজত্ব চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখছে। আক্তার হোসেনের মৃত্যুর মধ্যদিয়ে এলাকার কাউন্সিলর আলমগীর ও তার ভাইদের আইনের আওতায় এনে সাধারণ মানুসের মুক্তির দাবি জানান তিনি।

সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, মামলায় ৩ আসামি কারাগারে আছে। আলমগীরসহ বাকি আসামিরা পালাতক রয়েছে। আসামিদের গ্রেফতার করতে কুমিল্লার মহানগরসহ আশপাশের এলাকাগুলো অভিযান চালানো হয়েছে। মোবাইল ট্রাকিং অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন