ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ৯২৪, মৃত্যু ১৩ জনের

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২১, ২:৫৮ অপরাহ্ণ ৩২ বার পঠিত
কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ৯২৪, মৃত্যু ১৩ জনের
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন ২ আগস্ট বিকেল ৬ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১লা আগস্ট রবিবার বিকেল থেকে ২ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে ১৭৪ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৪৩, সদর দক্ষিণের ৩২, বুড়িচংয়ের ৩৮, ব্রাহ্মণপাড়ার ২৫, চান্দিনার ৪১, চৌদ্দগ্রামের ৯৭, দেবিদ্বারের ৫৭, দাউদকান্দির ৪৪, লাকসামের ৫৬, লালমাইয়ের ৪০, নাঙ্গলকোটের ৬৬, বরুড়ার ৬১, মনোহরগঞ্জের ৩৭, মুরাদনগরের ৬৩, মেঘনার ১৪, তিতাসের ১২ জন এবং হোমনা উপজেলার ২৮ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে সিটি কর্পোরেশন,দেবিদ্বারের, মনোহরগঞ্জের দুইজন করে রয়েছেন। বাকিদের মধ্যে আদর্শ সদরের, চৌদ্দগ্রামের, চান্দিনার দাউদকান্দির, লালমাইয়ের বরুড়ার মুরাদনগর একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৮ জন নারী এবং ৫ জন পুরুষ। জেলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৫ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৬ হাজার ৮১৬ জন।

আরও পড়ুন