ঢাকা • ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা; স্বামী-স্ত্রী আহত

অনলাইন সংস্করণ
১৮ নভেম্বর ২০২০, ১২:২২ অপরাহ্ণ • ৮১ বার পঠিত
কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা; স্বামী-স্ত্রী আহত
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার নুরপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্বামী-স্ত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে পৌরসভার নুরপুর গ্রামে এ হামলার ঘটনায় আহত ওই গ্রামের আব্দুল আওয়াল সরকারের ছেলে হাফিজ উদ্দিন সরকার (৩০) ও তার স্ত্রী জেসমিন সরকার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, দাউদকান্দি পৌরসভার ১নং নুরপুর ওয়ার্ড কমিশনার গিয়াস উদ্দিন মীর স্বপনের সাথে একই গ্রামের হোসেন মীরের এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই ১৭অক্টোবর বুধবার রাতে গিয়াস উদ্দিন মীর স্বপনের সমর্থক হাফিজ উদ্দিন সরকারের উপর হামলার ঘটনা ঘটতে । আহত হাফিজ উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর হোসন মীরের ভাগিনা সাইফুল ও আব্দুল্লাহ আমার বাড়ীতে গিয়ে কথা আছে বলে ডাক দেয়। আমি ঘর থেকে বের হতেই ৪/৫জন আমার উপর হামলা করে। আমার চিৎকার শুনে স্ত্রী এগিয়ে আসলে তাঁর উপরও হামলা করে। আমি আহত অবস্থায় থানায় গেলে পুলিশ আমাকে হাসপাতালে পাঠায়। কমিশনার গিয়াস উদ্দিন মীর স্বপন বলেন, আমার নির্বাচনের সময় থেকেই বিরোধিতার সূত্রপাত। সামনে পৌরসভা নির্বাচন । আমি আবার প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ায় আমার সমর্থকের উপর হামলা চালায় হোসেন মীরের লোকজন। হোসেন মীরের মোবাইলে ফোন করলে তাঁর স্ত্রী আমেনা বেগম রিসিভ করে বলেন, কমিশনার স্বপন মীরের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। আমরা এলাকায় থাকি না। দুই বছর আগের টাকা পাওনার বিষয় নিয়ে হাবিবের সাথে আমার স্বামীর ভাগিনা সাইফুলের মারামারি হইছে বলে শুনেছি। টাকার বিষয় নিয়ে এর আগেও মারামারি ও মামলা হয়েছিলো। দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, ভিকটিম আহত অবস্থায় থানায় আসলে তাকে আমরা হাসপাতালে পাঠাই। পরে হাসপাতালে গিয়ে ভিকটিমের সাথে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন