ঢাকা • ১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল

কুমিল্লার ৭ আসনে প্রার্থী চূড়ান্ত করল তৃণমূল বিএনপি

অনলাইন সংস্করণ
২৯ নভেম্বর ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ • ৬৯ বার পঠিত
কুমিল্লার ৭ আসনে প্রার্থী চূড়ান্ত করল তৃণমূল বিএনপি
  • কুমিল্লা টাইমস ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে ২৮০ টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল বিএনপি।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তোপখানা রোডের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারম্যান ও মিডিয়া উইংয়ের চিফ সালাম মাহমুদ কুমিল্লা টাইমস কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার বিকাল পর্যন্ত ২৮০টি আসনে তৃণমূল বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ২৩০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মহাসচিবের সই শেষে ৫০টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হবে এবং বাকি ২০ আসনের প্রার্থী রাতের মধ্যে চূড়ান্ত করা হবে। আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব।’

ইতোমধ্যে সারা দেশের ২৮০টি আসনের মধ্যে কুমিল্লার ৭টি আসন থেকে  তৃণমূল বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯জন। দলটির ঘোষিত তালিকায়ও নাম এসেছে তাদের।

তারা হলেন- ইতোমধ্যে কুমিল্লার ৭টি আসন থেকে ৯জন তৃণমূল বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলটির ঘোষিত তালিকায়ও নাম এসেছে তাদের। তারা হলেন- কুমিল্লা -১ আসন থেকে মোঃ মহসিন আলম ভূইয়া, সুলতান জিসান উদ্দিন, কুমিল্লা - ২ থেকে মোঃ মাইনউদ্দিন, কুমিল্লা-৪ থেকে এড. মোঃ মাহবুবুল আলম, কুমিল্লা - ৫ থেকে হাজী মোঃ হাসান, কুমিল্লা - ৬ থেকে জয় ভৌমিক, ডাঃ মোছাম্মত নাছিমা সুলতানা হ্যাপি, সজল কুমার কর এবং কুমিল্লা - ১০ থেকে কাজী মোঃ জামাল উদ্দিন

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারিতে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। এর তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি দলটির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা মারা যান। পরে দলীয় সিদ্ধান্তে তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন নাজমুল হুদার জ্যেষ্ঠ কন্যা অন্তরা সেলিমা হুদা। গত ১৯ সেপ্টেম্বর দলটিতে যোগ দিয়ে চেয়ারপারসন নির্বাচিত হন বিএনপির সাবেক মন্ত্রী শমসের মবিন চৌধুরী এবং মহাসচিবের দায়িত্ব পান তৈমূর আলম খন্দকার।

আরও পড়ুন