ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লার যুবক বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন সংস্করণ
১২ নভেম্বর ২০২৪, ৬:০৮ অপরাহ্ণ • ৭০ বার পঠিত
কুমিল্লার যুবক বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কুমিল্লা জেলার দুই যুবক নিহত ও তিন যুবক আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে প্রাইভেটকারটি কুমিল্লা থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে আসে। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতে জেলার মোল্লাহাট উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের গাওলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার প্রাইভেটকার চালক তারেক হোসেন ও একই এলাকার যাত্রী রিয়াদ হোসেন। গুরুত্বর আহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পৈয়াপাথর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার খোশকান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে রাসেল ও তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে সোহরাব হোসেন। এলাকাবাসী জানায়, গাড়ির বিকট শব্দে ভোর রাতে স্থানীয়দের ঘুম ভেঙে যায়। এ সময় দুর্ঘটনাস্থলে এসে দেখেন একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে আছে। আহতরা কান্নাকাটি করছে। এ সময় দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মোল্লাহাট হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, মঙ্গলবার ভোরে মোল্লাহাট মহাসড়কের গাওলা নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন