ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

কুমিল্লার মালবাহী ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

অনলাইন সংস্করণ
৩০ ডিসেম্বর ২০২০, ২:০৩ অপরাহ্ণ ২৬ বার পঠিত
কুমিল্লার মালবাহী ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
প্রদীপ দেব, নিজস্ব প্রতিবেদকঃ 
কুমিল্লায় মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। বুধবার সকাল পৌনে সাতটার দিকে নগরীর শাসনগাছা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মুন্সির বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। আহতরা হলেন ফরিদের স্ত্রী পেয়ারা বেগম, মেয়ে আঁখি এবং ভাগ্নে সিএনজি চালক রকিবুল। তারা চিকিৎসার জন্য দেবিদ্বার থেকে কুমিল্লা সদরে আসছিলেন। কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজি নিউজবাংলাকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রেললাইনে উঠে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ট্রেনের ইঞ্জিনের নিচে চলে যায়। তিনি আরও জানান, হাসপাতালে নেয়ার পথে ফরিদের মৃত্যু হয়। বাকিরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন