ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

কুমিল্লার কালির বাজারে ড্রামট্রাক চাপায় শিশু নিহত

অনলাইন সংস্করণ
২৩ ডিসেম্বর ২০২০, ৫:০০ অপরাহ্ণ • ৬৫ বার পঠিত
কুমিল্লার কালির বাজারে ড্রামট্রাক চাপায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার দুপুর আনুমানিক ২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার কোটবাড়ি সড়কের হাতিগাড়া চৌমুহনী এলাকায় বালুবাহী ড্রামট্রাক চাপায় ঘটনাস্থলেই তাহমিদুল ইসলাম (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত তাহমিদ বরুড়া উপজেলার মির্জানগর গ্রামের এমরান মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু মায়ের সাথে নানার বাড়ি হাতিগাড়া (সরদার বাড়ি) এলাকায় বেড়াতে আসে। সিএনজি থেকে নেমে সড়ক পারাপারের সময় কোটবাড়িমুখি দ্রুতগতির একটি ড্রামট্রাক চাপা দিলে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক চালক ড্রামট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বাইক নিয়ে ধাওয়া করে কোটবাড়ি বাজার এলাকা থেকে চালক সহ গাড়িটি আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের এস আই ফারুক ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি সহ চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিবার পোষ্টমর্টেম ও মামলা করতে অনিহা প্রকাশ করেছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন মামলা বা লিখত অভিযোগ দায়ের হয়নি বলে জানান নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের এসআই ফারুক।

আরও পড়ুন