ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২৫, ৭:৩৭ পূর্বাহ্ণ ৩৪ বার পঠিত
কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক
অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ের সাবেক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর রানীর দিঘীর এলাকায় তার বাসা থেকে আটক করা হয়। কুমিল্লা ‎জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক বিল্লাল হোসেন বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিল্লাল হোসেনের ভগ্নিপতি মফিজুল ইসলাম বলেন, তিনি ২০১১ সালে থেকে ২০১৬ পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে ষোলনল ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রেখে কোণঠাসা করা হয়েছে। তিনি বলেন, এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও পরে তাকে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে থানায় মামলা হয়নি। হঠাৎ রাত ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল তার বাসায় এসে তাকে তুলে নিয়ে যায়। মামলা ছাড়া তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তারা আমাদের কিছুই জানাননি। আমরা চাই তাকে যেন সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে কুমিল্লা ‎জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। - জাগো নিউজ২৪

আরও পড়ুন