ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

অনলাইন সংস্করণ
১৭ নভেম্বর ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ণ ৪৬ বার পঠিত
কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বড় ভাইয়ের হাতে মা ও ছোট ভাই নিহত হওয়ার ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন— বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) এবং তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর ঘাতক বড় ভাই বিল্লাল হোসেন পলাতক রয়েছে। তবে পুলিশ বিল্লালের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ সূত্র জানায়, বিল্লাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, সকালে বিল্লাল মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করলে ছোট ভাই কামাল তাকে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। মা রাহেলা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই কামাল মারা যান এবং গুরুতর আহত রাহেলা বেগমকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এছাড়া জমি-সংক্রান্ত বিরোধও পারিবারিক উত্তেজনার কারণ ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন