ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

অনলাইন সংস্করণ
২ জুন ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ ২৭ বার পঠিত
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ
  • নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা টাওয়ার হসপিটালের সামনে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এসময় অন্তর নামে এক যুবক গুলিবিদ্ধ এবং সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে। এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কারা আহত হয়েছেন এবং ঘটনার সূত্রপাতের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন