ঢাকা • ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লায় বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

অনলাইন সংস্করণ
২৩ ডিসেম্বর ২০২৫, ৪:৪৮ পূর্বাহ্ণ • ১১১ বার পঠিত
কুমিল্লায় বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার লালমাইতে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বরল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামের আলী আক্কাসের ছেলে জসিম উদ্দিন (৪৫) ও পেরুল উত্তর ইউনিয়নের কাঁকসার গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন (২৫)। জসিম উদ্দিন দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের মালিক ও জাহিদ হোসেন ট্রাক্টরের চালক। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী জোনাকি বাস ও লাল-সবুজ বাস ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরের সামনের অংশ আলাদা হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একুশে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জোনাকি বাসের ধাক্কায় ট্রাক্টরের মালিক মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টর চালক জাহিদসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত ট্রাক্টরচালক জাহিদকে ঢাকা নেওয়ার পথে রাত ১১টায় তিনি মারা যান। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদেল আকবর বলেন, দুটি বাসের সঙ্গে ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন