ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কুমিল্লায় পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

অনলাইন সংস্করণ
১৯ জুলাই ২০২৬, ৬:২০ অপরাহ্ণ ৭৭ বার পঠিত
কুমিল্লায় পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা


মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা

‎কুমিল্লায় পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎রবিবার (১৯ জুলাই) নগরীর কান্দিরপাড় সাত্তার খান কমপ্লেক্সে পূবালী ব‍্যাংক পিএলসি, চকবাজার ইসলামিক ব‍্যাংকিং শাখা, কুমিল্লার উদ‍্যোগে "ক‍্যাশলেস কান্দিরপাড়" শিরোনামে ক‍্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে একটি ক‍্যাশলেস ক‍্যাম্পেইন আয়োজন করা হয়।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব‍্যবস্থাপক মোঃ মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব‍্যবস্থাপক ‎(কুমিল্লা প্রধান শাখা) মোসাম্মত রেহানা আক্তার,   মামনুন হাসান বকুল, সভাপতি সাত্তার খান কমপ্লেক্স মালিক সমিতি, ফরহাদ হোসেন সুমন,সেক্রেটারি, সাত্তার খান কমপ্লেক্স মালিক সমিতি, দূর্জটি প্রসাদ ভট্টাচার্য, সহকারী মহাব‍্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা, মোঃ ইউসুফ ফারুক, সহকারী মহাব‍্যবস্থাপক, জেলা পরিষদ শাখা, কুমিল্লা, মোঃ মশিউর রহমান, সহকারী মহাব‍্যবস্থাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা,কুমিল্লা, জনাব মোঃ আকতার হোসেন, সিনিওর প্রিন্সিপাল অফিসার, আঞ্চলিক কার্যালয়,কুমিল্লা। 

‎সভাপতিত্ব করেন এ,কে,এম, সাফিউল আলম, সহকারী মহাব‍্যবস্থাপক,  চকবাজার ইসলামী ব‍্যাংকিং শাখা,কুমিল্লা। সঞ্চালনা করেন চকবাজার ইসলামী ব‍্যাংকিং শাখার সিনিওর অফিসার মোঃ আনিছুর রহমান ও এডিসি অফিসার মোঃ রাশেদুল হাছান।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি  মোঃ মাইনুল ইসলাম বক্তব্যে বলেন বাংলাদেশ ব‍্যাংকের নির্দেশে ডিজিটাল ব‍্যাংকিং প্রসারে সর্বাত্বক সহযোগিতার করা হবে। তিনি এ ক‍্যাম্পেইনের আওতায় POS/Bangla QR এর লেনদেনের চার্জ অনেকাংশে কমিয়ে ব‍্যাবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

‎এছাড়া আরো উপস্থিত ছিলেন সাত্তার খান কমপ্লেক্সের পরিচালনা কমিটির সদস‍্যবৃন্দ, ব‍্যাবসায়ীবৃন্দ, গ্রাহক, শুভানুধ‍্যায়ী, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার কর্মকর্তা কর্মচারী,চকবাজার ইসলামী ব‍্যাংকিং শাখা কুমিল্লা সহ অন‍্যান‍্য শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎অনুষ্ঠান শেষে সাত্তার খান কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত মোবাইল মার্কেটে একটি স্টল উদ্ভোদন করা হয়। এখানে গ্রাহকগন হিসাব খোলার সাথে সাথেই বাংলা কিউআর, ইনসট‍্যান্ট ডেবিট কার্ড পাবেন। এছাড়াও সম্পূর্ণ ফ্রী POS মেশিন পাবেন যেখানে লেনদেনের চার্জ হবে খুবই কম।

আরও পড়ুন