ঢাকা ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক কুলসুম

অনলাইন সংস্করণ
১৮ জুলাই ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ ৩১ বার পঠিত
কুবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক কুলসুম
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের ২০২১-২২রোটাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০ টায় ২০২০-২১ রোটাবর্ষের সর্বশেষ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে ৩ এপ্রিল এ ক্লাবের সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রোটার‌্যাক্টর মো. মাছুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের রোটার‌্যাক্টর নাহিনূুর রহমান কুলসুম। গতকাল এ কমিটি দায়িত্ব গ্রহণ করে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আশরাফুল হক, ইশতিয়াক আহমেদ ও মোহন চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি ও মোঃ শাহজালাল, কোষাধ্যক্ষ মোঃ মারুফ হোসাইন সরকার, ক্লাব সার্ভিস ডিরেক্টর সাবরিনা আক্তার বৃষ্টি, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর ফারহানা তন্নী, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর আফরোজ জাহান সিফাত, ফিনান্সিয়াল সার্ভিস ডিরেক্টর সাইদুল হাসান সিফাত এবং ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মোঃ তাজুল ইসলাম। এছাড়া ক্লাব ইডিটর হয়েছেন শাহজাহান মনির, জয়েন্ট ইডিটর হয়েছেন মেহেদী হাসান এবং চীফ সার্জেন্ট এট আর্মস হয়েছেন আল আমিন। এই কমিটির ক্লাব ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং ক্লাবের সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম। উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ক্লাবের সদস্যদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, সমাজে অবহেলিত শিশুদের উন্নয়ণ, ক্যাম্পাসে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে।

আরও পড়ুন