ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অনলাইন সংস্করণ
১ মার্চ ২০২১, ২:৩৬ অপরাহ্ণ ৪৩ বার পঠিত
কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কুবি প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। সোমবার (০১ মার্চ) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ, প্রচার সম্পাদক আবুল বাশার, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আশিক, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, সজল, আল আমিন, নাঈম এলাহী, কাউছার সহ ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে শাখা ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, দেশব্যাপী ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল করেছি। জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই। এসময় মিছিল নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ তাদের বাঁধা দিলে ছাত্রদল নেতারা ক্যাম্পাসে প্রবেশ না করেই ফিরে যায়।

আরও পড়ুন