ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

করোনা আক্রান্ত হয়ে ভারতীয় সাবেক ক্রিকেটারের মৃত্যু

অনলাইন সংস্করণ
১৬ আগস্ট ২০২০, ২:১৬ অপরাহ্ণ • ৬৯ বার পঠিত
করোনা আক্রান্ত হয়ে ভারতীয় সাবেক ক্রিকেটারের মৃত্যু
অনলাইন ডেস্ক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মাসে হাসপতালে ভর্তি হন ভারতের সাবেক তারকা ক্রিকেটার চেতন চৌহান। করোনার পাশাপাশি কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১২ আগস্ট তার করোনা টেস্টে ফের পজিটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার সকাল থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু সকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই না ফেরার দেশে পারি জমান সুনীল গাভাস্কারের এ ওপেনিং পার্টনার। ১৯৬৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছেন চেতন চৌহান। ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে জড়িয়ে যান চেতন চৌহান। নিজের এলাকা উত্তরপ্রদেশের অমরোহা থেকে ১৯৯১ ও ১৯৯৮ সালে লোকসভায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের আগস্ট পর্যন্ত উত্তরপ্রদেশের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। ৭২ বছর বয়সে এসে করোনার সঙ্গে লড়াই করে হেরে যান তিনি।

আরও পড়ুন