ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

করোনায় নিহত প্রথম পুলিশ সদস্যের পরিবারকে ডিএমপি’র অনুদান

অনলাইন সংস্করণ
১৯ জুলাই ২০২০, ৮:১৭ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
করোনায় নিহত প্রথম পুলিশ সদস্যের পরিবারকে ডিএমপি’র অনুদান

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

করোনায় আক্রান্ত হয়ে দেশের প্রথম নিহত পুলিশ সদস্য জসিম উদ্দিনের পরিবারকে ঈদুল আযহা উপলক্ষে ডি এম পি পুলিশ কুমিশনার সফিকুল ইসলামের পক্ষ থেকে শনিবার বিকেলে নিহতের পরিবারকে নগদ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে নিহত দেশের প্রথম পুলিশ সদস্য জসিম উদ্দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনে কর্মরত ছিলেন। সেখানে আক্রান্তের পর গত ২৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল।

ডিএমপি কমিশনার সফিকুল ইসলাম নিহত পুলিশ সদস্যর পরিবারের আসন্ন ঈদুল আযহার কথা মনে রেখে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর কাছে আর্থিক অনুদানটি প্রেরণ করেন। শনিবার পুলিশ সুপারের নির্দেশে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক পিপিএম অনুদানের টাকা নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠাঁলিয়া গ্রামে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহতের স্ত্রী ও তার মা টাকা গ্রহণ করেন। এসময় নিহতের শিশু সন্তানদের উপহার সামগ্রীও দেওয়া হয়। হস্তান্তরের সময় বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির আইসি মোঃ আজিজুল বারী, এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই জিয়াউদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন