ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

এসএসসি পরীক্ষার্থী কিশোরীর রহস্যজনক মৃত্যু

অনলাইন সংস্করণ
৪ জানুয়ারি ২০২৩, ৬:২২ পূর্বাহ্ণ ৫০ বার পঠিত
এসএসসি পরীক্ষার্থী কিশোরীর রহস্যজনক মৃত্যু
  • অনলাইন ডেস্ক:
মুন্সীগঞ্জে জেসিকা আক্তার (১৬) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে মুন্সীগঞ্জ এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আরিফুর রহমান এবং কয়েকজন মিলে প্রথমে তাকে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা রওনা হয়েও রাত ৮টার দিকে তাকে নিয়ে পুনরায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ফেরত আসেন তারা। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ড. শৈবাল বসাক জানান, রাতে আরিফ নামের এক ব্যক্তি জেসিকাকে হাসপাতালে নিয়ে আসেন। মৃতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জেসিকার ভাই জিদান অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ‘আমার বোন মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে গনকপাড়ার বাসা থেকে বের হয়। কিন্তু, তাকে আহত অবস্থায় পাওয়া যায় শহরের মধ্য কোর্টগাঁও এলাকায় আরিফুর রহমানের বাড়িতে।’ পুলিশ জানায়, মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমানের বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় জেসিকাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খান্দার খায়রুল ইসলাম জানান, বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে৷ পরে বিস্তারিত জানানো হবে। সংবাদ: বাংলা ট্রিবিউন

আরও পড়ুন