ঢাকা ১০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫ সরকারি টাকায় বন্ধ বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬

একুশে পদকপ্রাপ্ত শিক্ষানুরাগী হাজী আবুল হাসেমের ইন্তেকাল

অনলাইন সংস্করণ
৯ এপ্রিল ২০২১, ১২:৩২ অপরাহ্ণ ৩২ বার পঠিত
একুশে পদকপ্রাপ্ত শিক্ষানুরাগী হাজী আবুল হাসেমের ইন্তেকাল
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান, গণপরিষদের সাবেক সদস্য, একুশে পদকপ্রাপ্ত, দানবীর ও শিক্ষানুরাগী, মসজিদ—মাদরাসাসহ বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় ঢাকায় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি ২ ছেলে ও ১০ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ১৯২২ সালের ১১ই এপ্রিল উপজেলার রাজা চাপিতলা গ্রামের তিনি জন্ম গ্রহন করেন। তিনি এলাকায় দানবীর হাজী হাসেম নামে বেশী পরিচিত। হাজী আবুল হাশেম সত্তরের দশকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে রাজনীতিতে জড়িয়ে পরেন। বঙ্গবন্ধুর মনোনয়নে ১৯৭০ এর ঐতিহাসিক নির্বাচনে তিনি কুমিল্লার মুরাদনগর—হোমনা এলাকা থেকে জাতীয় গণপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেন। ২০১১ সালে একুশে পদক সহ এপর্যন্ত অসংখ্য সম্মাননা পদক পেয়েছেন। মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে ১৯৫৬ সালে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে বাবার নামে প্রথম বিদ্যাপিঠ বদিউল আলম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তারপর ১৯৬৪ সালে মুরাদনগর উপজেলার বাখর নগর হাশেমিয়া ইসলামীয়া সিনিয়র মাদরাসা, ১৯৭০ সালে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ, চাপীতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়, ১৯৭১ সালে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, হোমনা উপজেলায় কাশীপুর হাশেমিয়া উচ্চ বিদ্যালয়, ১৯৭২ সালে হোমনার রামকৃষ্ণপুরে কামাল স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়, ফেনীর পরশুরামে দক্ষিণ রাজেসপুর প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ রাজেসপুর করিমিয়া মাদরাসা ও মসজিদ, ১৯৮৬ সালে হোমনায় রামকৃষ্ণপুর কলেজ, ১৯৯৩ সালে মুরাদনগরে সলপা প্রাথমিক বিদ্যালয় ও কচুয়ার পাড় প্রাথমিক বিদ্যালয়, ২০০৩ সালে মুরাদনগরে অজিফা খাতুন জামে মসজিদ, ২০০৪ সালে ফুলগাজী দক্ষিণ রাজেশপুর থানা জামে মসজিদ ও ২০১০ সালে ঠাকুরগায়ের মিলনপুরে নুরুন্নহার হাশেম স্মৃতি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি মুরাদনগরের কামাল্লা হাফেজিয়া মাদরাসা, বাবুটিপাড়া চৌমুহনী হাফেজিয়া মাদরাসা, পাহারপুর মাদরাসা, খামারগ্রাম মাদরাসা, হোমনার রামকৃষ্ণপুর আকন্দপাড়া মাদরাসা, দৌলতপুর মাদরাসা, ব্রাহ্মণপাড়ার মাধবপুর মহিলা মাদরাসা, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুরের চর লোহানীয়া মাদরাসা, হবিগঞ্জ মাধবপরের হরশপুর মাদরাসা, গাজীপুর টঙ্গীর ফয়দাবাদ মাদরাসা, ঢাকার কেরানীগঞ্জ সোবাইদা চাঁনমিয়া মাদরাসা, আজীমপুর মাদরাসাসহ অসংখ্য প্রতিষ্ঠানে তাঁর আর্থিক অনুদান রয়েছে। এ পর্যন্ত তিনি বহু দরিদ্রের সংসারের দায়িত্ব গ্রহন করেছেন, অসংখ্য শিক্ষার্থীদের পড়ালেখার দ্বায়িত্ব নিয়েছেন, অসুস্থদের চিকিৎসা করিয়েছেন, অন্ধকে আলো দিয়েছেন, বেকারদের কর্মসংস্থানে ব্যবস্থা করেছেন।

আরও পড়ুন